ঠাকুরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো চার শহীদ পরিবারে ঈদুল আজহা উপলক্ষ্যে অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা।
সোমবার (২৫ মে) দুপুরে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে এ অর্থ সহায়তা দেন জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান।
জেলা জামায়াতের বাইতুল মাল (অর্থ) সম্পাদক অধ্যাপক ফিরোজ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, সহকারী জেলা সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ।
এ সময় জুলাই শাহান পারভেজের মা মতেজা বেগম, রায়হানুল ইসলামের মা রেহেনা বেগম, রাকিবুল হাসানের মা রিক্তা বেগম ও আল মামুনের স্ত্রী বিলকিস বানুর হাতে নগদ দশ হাজার টাকা করে তুলে দেন নেতারা। অর্থ সহায়তা পেয়ে জামায়াতে ইসলামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শহীদ পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগষ্ট সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে ছাত্র-জনতা হাসিনার পদত্যাগের দাবিতে রাজপথে আন্দোলন করে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে ওই চার শহীদকে ঠাকুরগাঁও শহরের রোড এলাকায় একটি কক্ষে আবদ্ধ করে আগুন দিলে দগ্ধ হয়ে তাদের মৃত্যু হয়।



