সাভার পৌর এলাকার কোটবাড়ী বক্তারপুর মহল্লা থেকে দুর্জয় শেখ (৪৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ মে) সকালে তার লাশ উদ্ধার করা হয়।
দুর্জয় ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার মরহুম নাজিম উদ্দিনের ছেলে। তিনি সাভার পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের মো: আবুল হোসেনের বাসায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে।
থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১টার দিকে সিগারেটের জন্য বাসা থেকে বের হলে রাত ৩টার দিকে নিহতের পরিবার খবর পায়, বক্তারপুর এলাকায় সুরজ এবং ফিরোজের বাসার গলিতে দুর্জয়কে সন্ত্রাসীরা হত্যা করেছে। নিহতের শরীরে আঘাত ছিল।
সাভার মডেল থানার (এসআই) মো: আব্দুল কাদের শেখ জানান লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ারর্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



