মিরসরাইয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আটক

উপজেলার বড়তাকিয়া বাজারে অর্থনৈতিক অঞ্চল প্রবেশ মুখে প্রাইভেটকার তল্লাশি করে তাকে আটক করা হয়।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
মোহাম্মদ সাইদুল হক সুমন
মোহাম্মদ সাইদুল হক সুমন |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মোহাম্মদ সাইদুল হক সুমনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ মে) রাত ১১টার দিকে উপজেলার বড়তাকিয়া বাজারে অর্থনৈতিক অঞ্চল প্রবেশ মুখে প্রাইভেটকার তল্লাশি করে তাকে আটক করা হয়।

সাইদুল হক মিরসরাই উপজেলার ৬ নম্বর ইছাখালীর ৬ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামের আমিনুল হকের ছেলে বলে জানা গেছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অর্থনৈতিক অঞ্চল প্রবেশ মুখে বড়তাকিয়া বাজার থেকে প্রাইভেটকার তল্লাশি করে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।