পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বের জেরে সংঘর্ষের আশঙ্কা, ১৪৪ ধারা জারি

১৪৪ ধারার আওতায় ওই এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা-সমাবেশ, মিছিল, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, আগ্নেয়াস্ত্র, লাঠি কিংবা অন্য কোনো দেশীয় অস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
জনশূন্য রাস্তা
জনশূন্য রাস্তা |নয়া দিগন্ত

নীলফামারীর জলঢাকা উপজেলায় বাস, মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধনকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সম্ভাব্য সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন জলঢাকা পেট্রোল পাম্প ও বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

শুক্রবার (৩ জুলাই) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, সংশ্লিষ্ট এলাকায় দুইপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এবং রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

১৪৪ ধারার আওতায় ওই এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা-সমাবেশ, মিছিল, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, আগ্নেয়াস্ত্র, লাঠি কিংবা অন্য কোনো দেশীয় অস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার সদস্য মোতায়েন করা হয়েছে।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম জানান, যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি জানান, সম্ভাব্য সংঘর্ষ এড়িয়ে জননিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিস্থিতির ওপর প্রশাসনের কড়া নজর রয়েছে।