ময়মন‌সিংহে এনসিপির পদযাত্রা ঘিরে বৈষম‌্যবি‌রোধী সমন্বয়কদের সংবাদ স‌ম্মেলন

রোববার (২৭ জুলাই) বেলা সা‌ড়ে ১১টার দিকে টাউনহল তা‌রেক স্মৃতি অডিট‌রিয়া‌মের সাম‌নে পদযাত্রার বিভিন্ন বিষয়ে স্থানীয় সাংবাদিকদের অবহিত করেন নেতারা।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী আ‌ন্দাল‌নের সমন্বয়করা
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী আ‌ন্দাল‌নের সমন্বয়করা |নয়া দিগন্ত

ময়মন‌সিংহে আগামীকাল (সোমবার) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা‌কে ঘিরে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী আ‌ন্দাল‌নের সমন্বয়করা।

রোববার (২৭ জুলাই) বেলা সা‌ড়ে ১১টার দিকে টাউনহল তা‌রেক স্মৃতি অডিট‌রিয়া‌মের সাম‌নে পদযাত্রার বিভিন্ন বিষয়ে স্থানীয় সাংবাদিকদের অবহিত করেন নেতারা।

এ সময় সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানান তারা।

সংবাদ স‌ম্মেলনে বৈষম্যবিরোধী জেলা সদস্য স‌চিব আলী হোসেন তা‌দের শা‌ন্তিপূর্ণ পদযাত্রায় জেলার সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ‘এই পদযাত্রার মাধ্যমে তারা দেশপ্রেম, গণতন্ত্র ও জনগণের অধিকারভিত্তিক রাজনীতির পক্ষে সচেতনতা সৃষ্টি করতে চান। তারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল অংশগ্রহণের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।’

নেতারা জানায়, ‘কর্মসূচি সোমবার বিকেল ৫টার দিকে জেলা শহরে পদযাত্রা করে শহরের টাউন হ‌লের কেন্দ্রীয় শহীদ মিনা‌রে সমাবেশের মাধ্যমে শেষ হবে।’

বৈষম্যবিরোধী নেতারা আরো জানায়, ময়মন‌সিংহে অনুষ্ঠেয় জুলাই পদযাত্রায় উপস্থিত থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, ডক্টর তাসনিম জারাসহ দলের জ্যেষ্ঠ নেতারা। তিনি কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনসহ ময়মন‌সিংহবাসীকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এ সময় কেন্দ্রীয় নেতাদের ময়মন‌সিংহে আগমন ও কেন্দ্রীয় কর্মসূচির সার্বিক বিষয় এবং নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে বলে জানানো হয়।

সংবাদ স‌ম্মেল‌নে উপ‌স্থিত ছি‌লেন বাংলা‌দেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাহী ক‌মি‌টির যুগ্ম সদস‌্য স‌চিব সা‌কিবুল হাসান, সদস‌্য আল মামুন, খ‌লিল শেখ প্রসুখ।

ময়মন‌সিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানান, ‘আগামীকাল সোমবার এনসিপির সমাবেশ ঘিরে অতি‌রিক্ত ৩০০ থে‌কে সা‌ড়ে ৩০০ পুলিশ মোতায়েন থাক‌বে। এছাড়া সমাবেশ ঘিরে বি‌ভিন্ন বাহিনীর সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।’

এদিকে বি‌কেল ৩টার দিকে এনসিপির পদযাত্রা ঘিরে জাতীয় নাগ‌রিক পা‌র্টির (এন‌সিপি) জেলা কার্যাল‌য়ে পৃথক সংবাদ স‌ম্মেলন হওয়ার কথা রয়ে‌ছে।