দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ

সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে দিনাজপুর সদর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণ ও ছাত্র-ছাত্রীদের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল, শিক্ষাবৃত্তি বিতরণ এবং গৃহহীন ৫টি পরিবারকে বাড়ি প্রদান করা হয়েছে।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ
দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ |নয়া দিগন্ত

সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতিরেকে)’ শীর্ষক কর্মসূচির আওতায় দিনাজপুর সদর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণ ও ছাত্র-ছাত্রীদের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল, শিক্ষাবৃত্তি বিতরণ এবং গৃহহীন ৫টি পরিবারকে বাড়ি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনাজপুর সদরের উপকরণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর-৩ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন, ৭ নম্বর উথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আযম প্রমুখ।

অনুষ্ঠানে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আর্থসামাজিক অগ্রগতি এবং শিক্ষা প্রসারে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং সঠিক প্রক্রিয়ায় এসব সহায়তা প্রকৃত সুফলভোগীদের হাতে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাইমারি লেভেলের ৮৯ জনকে, ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ৫৩ জনকে, একাদশ থেকে দ্বাদশ পর্যন্ত ৩২ জনকেসহ মোট ৭ লাখ ৮৪ হাজার টাকার শিক্ষাবৃত্তি, এছাড়াও ২৭ জন শিক্ষার্থীকে যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল, ১৮ জনকে সেলাই মেশিন এবং ৫ জনকে বাড়ি প্রদান করা হয়।