সাতক্ষীরার কলারোয়ায় এক প্রবাসীর স্ত্রী শারমীন সুলতানার (৩০) দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা নতুন বাজার অহেদে মোড় এলাকার একটি বাড়ি থেকে এই লাশ উদ্ধার করা হয়।
শারমীন রাইটা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুল হান্নানের স্ত্রী।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে বসতবাড়ির রান্নাঘরে মহিলার দগ্ধ লাশ দেখতে পায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট বা চুলার আগুন থেকে দগ্ধ কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। সিআইডিও ফরেনসিক টিম এসে আলামত সংগ্রহ করে পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করা হবে।
রায়টা মাদরাসার শিক্ষক সোহেল রানাসহ একাধিক ব্যক্তি জানায়, পরকিয়ার অভিযোগে তিনি তিন থেকে চার মাস আগে বাবার বাড়ি চলে যান। পরে পারিবারিক সমঝোতায় মাস দেড়েক আগে স্বামীর বাড়িতে আসেন।
শনিবার সন্ধ্যার দিকে প্রতিবেশি এক মেয়ে তাকে ডাকতে যেয়ে দগ্ধ হয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেয়। স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা লাশ উদ্ধার করে।



