কাঁঠালিয়ায় ইয়াবাসহ ২ যুবক আটক

কাঁঠালিয়া থানার পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Location :

Jhalokati
কাঁঠালিয়া থানার পুলিশ ইয়াবাসহ ২ যুবককে আটক করে
কাঁঠালিয়া থানার পুলিশ ইয়াবাসহ ২ যুবককে আটক করে |নয়া দিগন্ত

কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

ঝালকাঠির কাঁঠালিয়ায় আট পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার পশ্চিম আউড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটক যুবকরা হলেন পশ্চিম আউড়া গ্রামের হুমায়ুন হাওলাদারের ছেলে ও সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক অন্তর হাওলাদার এবং একই গ্রামের আবদুর রব হাওলাদারের ছেলে মো: জাহিদুল ইসলাম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মো: মনজুরুল ইসলাম, আলতাফ হোসেন, মো: হাসান ও যুগল কৃষ্ণের সমন্বয়ে পুলিশের একটি দল নিয়ে পশ্চিম আউড়া এলাকায় অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে আট পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁঠালিয়া থানার পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।