চুয়াডাঙ্গায় সড়কে লুটিয়ে পড়ে ইজিবাইক চালকের মৃত্যু

হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
ফাইল ছবি

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কে হঠাৎ অসুস্থ হয়ে লুটিয়ে পড়ে বাবু (৪৩) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে চুয়াডাঙ্গা হেলথ-এইডের সামনে এ ঘটনা ঘটে।

নিহত বাবু সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের মোমিনপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ব্যাচারিচালিত অটোভ্যান ও ইজিবাইক চালক বাবু হেলথ-এইডের সামনে অচেতনাবস্থায় লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নিহত বাবু দীর্ঘদিন হৃদরোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। চিকিৎসকের প্রাথমিক ধারণা অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।