মেলান্দহে ট্রাকের ধাক্কায় সেনাসদস্য নিহত

মাদারগঞ্জ থেকে ছেড়ে আসা বালুবোঝাই একটি ড্রামট্রাক জামালপুরের দিকে যাচ্ছিল। এ সময় সেনাসদস্য জাহাঙ্গীর আলম নিজ বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে হাজরাবাড়ী বাজারে যাচ্ছিলেন।

খাদেমুল বাবুল, জামালপুর

Location :

Jamalpur
ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়
ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় |নয়া দিগন্ত

জামালপুরের মেলান্দহে বালুবোঝাই ড্রামট্রাকের ধাক্কায় জাহাঙ্গীর আলম হালিম (৬২) নামে অবসরপ্রাপ্ত এক সেনাসদস্য নিহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার হাজরাবাড়ী পৌর এলাকায় বাজারের পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম হালিমের বাড়ি হাজরাবাড়ী পৌর এলাকার চর আদিয়ারপাড়া গ্রামে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদারগঞ্জ থেকে ছেড়ে আসা বালুবোঝাই একটি ড্রামট্রাক জামালপুরের দিকে যাচ্ছিল। এ সময় সেনাসদস্য জাহাঙ্গীর আলম নিজ বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে হাজরাবাড়ী বাজারে যাচ্ছিলেন। অটোরিকশাটি হাজরাবাড়ী বাজারের পশ্চিম পাশে ফরহাদের স’ মিলের সামনে পৌঁছালে ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন জাহাঙ্গীর আলম।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাজু আহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ট্রাকটি জব্দ করা হয়েছে।