বকশীগঞ্জে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসনের তদারকি

দুপুরে উপজেলার পরেশ চন্দ্র সাহা পেট্রোল পাম্প পরিদর্শন করেন উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা মুরাদ হোসেন।

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

Location :

Jamalpur
প্রশাসনের তদারকি
প্রশাসনের তদারকি |নয়া দিগন্ত

জামালপুরের বকশীগঞ্জে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ও শৃঙ্খলা ফেরাতে তদারকি শুরু করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার পরেশ চন্দ্র সাহা পেট্রোল পাম্প পরিদর্শন করেন উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা মুরাদ হোসেন।

পরিদর্শনকালে তিনি পৌর এলাকার মেসার্স পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহ ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সরকারি নিয়ম মেনে তেল বিক্রি এবং বিশেষ করে ড্রাইভিংলাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের কাছে তেল বিক্রি না করার নির্দেশ দেন।

জ্বালানি তেলের বাজার ও পাম্পগুলোর কার্যক্রম সার্বক্ষণিক নজরদারির জন্য উপজেলার পাট সম্প্রসারণ উপ-সহকারী কামরুজ্জামানকে ‘ট্যাগ অফিসার’ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। পাম্পগুলোতে ট্যাগ অফিসারের উপস্থিতিতে তেল বিক্রয় কার্যক্রম পরিচালনা নিশ্চিত করতে পাম্প মালিক ও ম্যানেজারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ইউএনও।

তিনি বলেন, ‘জ্বালানি তেলের কৃত্রিম সঙ্কট তৈরি বা কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। জনস্বার্থে প্রশাসনের এই নজরদারি ও তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।’