নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে নোবিপ্রবি ভিসির সাক্ষাৎ

সাক্ষাতকালে উভয়ই উচ্চশিক্ষা, নেদারল্যান্ডস-বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে নোবিপ্রবি ভিসির সাক্ষাৎ
নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে নোবিপ্রবি ভিসির সাক্ষাৎ |নয়া দিগন্ত

নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মুহাম্মদের সাথে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞতিতে এ কথা জানানো হয়। এর আগে, মঙ্গলবার নেদারল্যান্ডসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করেন নোবিপ্রবি ভিসি।

সাক্ষাতকালে উভয়ই উচ্চশিক্ষা, নেদারল্যান্ডস-বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, বাংলাদেশে ডেল্টা প্ল্যানের ছয়টি হটস্পটের মধ্যে অন্যতম হচ্ছে কোস্টাল জোন। আর সেই কোস্টাল জোনের মধ্যে নোবিপ্রবি অবস্থিত।

ভিসির নেদারল্যান্ডসের পক্ষ থেকে ডেল্টা প্ল্যানের আওতায় এ অঞ্চলে কোনো গবেষণা বা উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হলে নোবিপ্রবিকে অন্তর্ভুক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এ সময় রাষ্ট্রদূত তারেক মুহাম্মদ নোবিপ্রবি এবং নেদারল্যান্ডসে অবস্থিত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যেকোনো ধরনের কোলাবোরেশনে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।

সাক্ষাৎ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নোবিপ্রবি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মোহিনুজ্জামান এবং পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক শাহরিয়ার মু. আরিফুর রহমান। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত ওই বৈঠকে দূতাবাসের ফার্স্ট সেক্রেটারিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।