দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে বগুড়া শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন বগুড়া-৬ (সদর) আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া শহরের সাতমাথা, নিউ মার্কেট ও কোর্ট এলাকায় তিনি এ গণসংযোগ করেন।
গণসংযোগকালে আবিদুর রহমান সোহেল বলেন, ‘সন্ত্রাস দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে দেশের জনগণ এবার জামায়াতে ইসলামীকে বেছে নেবে। আমি ন্যায় ও ইনসাফের সমাজ গড়তে আপনাদের সবাইকে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহ্বান জানাচ্ছি।’
গণসংযোগে শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল আমিন, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, অ্যাডভোকেট সাইফুদ্দীন সাইফুল, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন মল্লিক, অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক, শ্রমিক নেতা আজগর আলীসহ বিপুলসংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।



