তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু, আহত ১

সুনামগঞ্জের তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহসানুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিমুল মিয়া (২০) নামে আরো একজন গুরুতর আহত হয়েছেন।

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

Location :

Tahirpur
আহসানুল ইসলাম
আহসানুল ইসলাম |নয়া দিগন্ত

সুনামগঞ্জের তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহসানুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিমুল মিয়া (২০) নামে আরো একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আহসানুল উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের আলী রহমানের ছেলে। আহত শিমুল একই গ্রামের তাজ ইসলামের ছেলে।

জানা গেছে, বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে সাজু মিয়ার নির্মাণাধীন বাড়ির ছাদে কাজ করা অবস্থায় পল্লী বিদ্যুতের সংযোগের মেইন লাইনে রড পড়ে যায়। এতে আহসানুল ও শিমুল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই আহসানুলের মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া বলেন, ‘আহসানুল এসএসসি পরীক্ষা দিয়ে শেষ করেছে। তার মৃত্যু এভাবে মেনে নিতে কষ্ট হচ্ছে।’

বাদাঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানিয়েছেন, লাশ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।