আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম এক নির্বাচনী উঠান বৈঠকে বলেছেন, ‘সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।’
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার রামনগর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: হানিফ মণ্ডলের আয়োজনে নির্বাচনী উঠান বৈঠকে এ কথা বলেন তিনি।
শামা ওবায়েদ বলেন, ‘১২ ফেব্রুয়ারি সকলে মিলে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ।



