মধ্যনগরে ইজারাকৃত নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ঘাসী নদীতে (দ্বিতীয় খণ্ডে) বিষ প্রয়োগ করে মাছ নিধনে লিখিত অভিযোগ উঠেছে। করেছেন ইজারাপ্রাপ্ত মৎস্যজীবী সমবায় সমিতি।

Location :

Sunamganj
মধ্যনগরে ইজারাকৃত নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
মধ্যনগরে ইজারাকৃত নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ |নয়া দিগন্ত

মধ্যনগর (সুনামগঞ্জ) সংবাদদাতা

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ঘাসী নদীতে (দ্বিতীয় খণ্ডে) বিষ প্রয়োগ করে মাছ নিধনে লিখিত অভিযোগ উঠেছে। করেছেন ইজারাপ্রাপ্ত মৎস্যজীবী সমবায় সমিতি। এ ঘটনায় প্রায় দুই লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছে ইজারাদার বন্ধন মৎস্যজীবী সমবায় সমিতি।

বুধবার (৪ মার্চ) রাতে মধ্যনগর উপজেলার ঘাসী নদীতে এ বিষ প্রয়োগের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘাসী নদীতে (দ্বিতীয় খণ্ড) মাছ চাষের জন্য ১৪৩১ বাংলা সন থেকে ১৪৩৩ বাংলা সন পর্যন্ত বৈধভাবে ইজারা নেন হামিদপুর বন্ধন মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড।

সমিতির সভাপতি আজিজ মিয়া জানান, ‘বংশীকুণ্ডা বাজার-সংলগ্ন ঘাসী নদীতে কে বা কারা বিষ প্রয়োগ করেছে, ফলে বিপুল পরিমাণ মাছ মরে পানিতে ভেসে উঠেছে। এ ঘটনায় প্রায় দুই লাখ টাকার মাছ মারা গেছে। সমিতির সদস্যদেরকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যেই বিষ প্রয়োগ করা হয়েছে বলে মনে করি।’

তিনি বলেন, ‘সমিতির পক্ষ থেকে বিষয়টি উপজেলা প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে। দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তিসহ ক্ষতিপূরণ দাবি করছি।’

স্থানীয় সচেতন মহলের মতে, নদীতে বিষ প্রয়োগ মৎস্য সম্পদ, পরিবেশ ও জীব বৈচিত্রের জন্য মারাত্মক ক্ষতির কারণ। এ ধরনের কর্মকাণ্ডের ফলে মাছ ও অন্যান্য জলজ প্রাণী ধ্বংস হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত তদন্ত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা।

এ বিষয়ে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় জানান, ‘লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Topics