চাঁদপুরে ইয়াবাসহ ছাত্রদলের নেতা রবিউল গ্রেফতার

চাঁদপুরে আবারো মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশের বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রবিউল গাজী রবি (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

Location :

Chandpur
চাঁদপুরে ইয়াবাসহ ছাত্রদলের নেতা রবিউল গ্রেফতার
চাঁদপুরে ইয়াবাসহ ছাত্রদলের নেতা রবিউল গ্রেফতার |নয়া দিগন্ত

চাঁদপুরে আবারো মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশের বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রবিউল গাজী রবি (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) মধ্য রাতে চাঁদপুর সদর মডেল থানার শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটেরগাঁও এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সুপার মো: রবিউল হাসানের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: মজিবুর রহমানের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে এসআই আবু নছর নিপুর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ভাটেরগাঁও এলাকার একটি বাড়ির সামনে থেকে মো: রবিউল গাজী নামে এক ব্যক্তিকে আটক করে। পরে তার কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা জব্দ করেছে পুলিশ। এলাকাবাসীর দাবি রাজনীতির আড়ালে এই মাদক কারবারিরা যেন ছাড়া না পায়।

গ্রেফতার রবিউল গাজীর বাড়ি চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলী এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতার রবিউল গাজী শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও বর্তমানে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

এলাকার বাসীর দাবি মূলহোতাদেরকে গ্রেফতার করা। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে এটি আরেকটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।