লৌহজংয়ে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৩

গ্রেফতারকৃতরা হলেন- শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধনোকাটি গ্রামের সাইফুল ইসলাম বাবু (২৮), শরীয়তপুরের পদ্মাসেতুর দক্ষিণ থানার নকিরি মাদবরের চরকান্দি গ্রামের রাবেয়া (৪৫) এবং গোপালগঞ্জের সদর থানার কাজুলিয়া গ্রামের মো: সোয়েব ওরফে সৌরভ (৪০)।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Munshiganj
মুন্সীগঞ্জ জেলা ডিবি পুলিশের অভিযানে গ্রেফতারকৃতরা
মুন্সীগঞ্জ জেলা ডিবি পুলিশের অভিযানে গ্রেফতারকৃতরা |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বুধবার (৪ মার্চ) বিকেলে উপজেলায় উত্তর মেদেনীমণ্ডল গ্রামের পদ্মাসেতুর টোলপ্লাজা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধনোকাটি গ্রামের সাইফুল ইসলাম বাবু (২৮), শরীয়তপুরের পদ্মাসেতুর দক্ষিণ থানার নকিরি মাদবরের চরকান্দি গ্রামের রাবেয়া (৪৫) এবং গোপালগঞ্জের সদর থানার কাজুলিয়া গ্রামের মো: সোয়েব ওরফে সৌরভ (৪০)।

মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদের নেতৃত্বে ডিবির একটি টিম উপজেলায় উত্তর মেদেনীমণ্ডল গ্রামের পদ্মাসেতুর টোলপ্লাজা সংলগ্ন পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় এক হাজার ৫০০ পিস ইয়াবাসহ সাইফুল ও রাবেয়াকে গ্রেফতার করা হয়।

একপর্যায়ে গ্রেফতার ওই দু’জনকে জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একইদিন বিকেল সাড়ে ৪টার দিকে পদ্মাসেতুর উত্তর থানাধীন খানবাড়ি বাসস্ট্যান্ড ওজনস্কেলের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে আরো এক হাজার পিস ইয়াবাসহ সৌরভকে গ্রেফতার করা হয়। পৃথক এ দু’টি অভিযানে ওই তিনজনের কাছ থেকে মোট দুই হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আশফাক রাসেল এসব তথ্য নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জেলা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে।