পানছড়ি উপজেলা জামায়াত আমিরের উপর হামলার ঘটনায় বিক্ষোভ

খাগড়াছড়ি জেলার পানছড়িতে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো: জাকির হোসেন ও উল্টাছড়ি ইউনিয়ন সভাপতি মো: মজনু মিয়ার উপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

পানছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা

Location :

Panchhari
পানছড়ি উপজেলা জামায়াত আমিরের উপর হামলার ঘটনায় বিক্ষোভ
পানছড়ি উপজেলা জামায়াত আমিরের উপর হামলার ঘটনায় বিক্ষোভ |নয়া দিগন্ত

খাগড়াছড়ি জেলার পানছড়িতে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো: জাকির হোসেন ও উল্টাছড়ি ইউনিয়ন সভাপতি মো: মজনু মিয়ার উপর অতর্কিত দুর্বৃত্তদের হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে দলের নেতাকর্মীরা।

রোববার (৩ মে) দুপুর আনুমানিক ১টার দিকে পানছড়ি বাজারের মুক্তিযোদ্ধা স্কয়ারে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যেক্ষদর্শীরা জানায়, হামলাকারীরা দীর্ঘসময় ধরে ঘটনা স্থলে লোহার পাইপ ও লাঠিসোঁটা নিয়ে ঘুরাঘুরি করতে দেখা যায় এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির আসার সাথে সাথে আক্রমণ করে পালিয়ে যায়। পরবর্তীতে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

মো: জাকির হোসেন জানায়, সকাল সাড়ে ৯টায় উপজেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মো: আল-আমিনের সাথে গাড়ি পার্কিং নিয়ে কথা কাটাকাটি হয় এবং বাজারে কিভাবে আসে তা দেখে নেয়ার হুমকি দেয়। দুপুরে বাড়ি ফেরার সময় মুক্তিযোদ্ধা স্কয়ারে আল-আমিনের অনুসারী উজ্জ্বল ও আশরাফুল সহ ১০-১২ জন অতর্কিত হামলা চালায়।

আহত মজনু মিয়া জানান, বাজার থেকে বাড়ি ফেরার পথে ব্রিজপাড় এলাকায় একই ব্যক্তিরা অতর্কিত হামলা চালায়।

অন্যদিকে উপজেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মো: আল-আমিন জানায়, সকালে আমার সাথে গাড়ি পার্কিং নিয়ে কথা কাটাকাটি হয় এবং আমি তারাবন ছড়া কাজের সাইটে চলে আসি। তবে হামলার সাথে আমার কোনো সম্পর্ক নেই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার অনুতোষ চাকমা জানান, আহতদের একজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অন্যজনের অবস্থা এখন ভালো।

পানছড়ি থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানায়, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ আসলে আমরা আইনগত ব্যবস্থা নিবো।

এদিকে হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো: মোজাম্মেল হকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল করা হয়েছে।