সিলেটে হাদির গায়েবানা জানাজা

সিলেটে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে হাদির গায়েবানা জানাজা
সিলেটে হাদির গায়েবানা জানাজা |নয়া দিগন্ত

সিলেটে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) জোহরের পর কোর্ট পয়েন্ট কালেক্টরেট মসজিদের সামনে গায়েবানা জানাজার আয়োজন করে সিলেট জেলা জুলাই যোদ্ধা সংসদ।

সিলেটের জেলা প্রশাসক মো: সারওয়ার আলম বলেন, ‘এই ধরনের ষড়যন্ত্র যাতে আর সঙ্ঘটিত হতে না পারে, সে ব্যাপারে সবাইকে তৎপর থাকতে হবে। আমরা চাই না, হাদির মতো আর কোনো নেতা এরকম ষড়যন্ত্রের শিকার হোক। অনেক হয়েছে, আমরা আর বরদাস্ত করব না। আমরা যেকোনো মূল্যে এটি প্রতিহত করব।’

তিনি আরো বলেন, ‘আমরা এমন কিছু করব না- যাতে মানুষের কষ্ট হয়, সম্পদ বিনষ্ট হয়, নিরীহ মানুষ কষ্ট পায়, রাষ্ট্রের কোনো ক্ষয়-ক্ষতি হয় এবং আমাদের ইমেজের ক্ষতি হয়। কেউ দয়া করে আইন নিজের হাতে তুলে নেবেন না। যিনি অপরাধ করবেন তাকে শাস্তির আওতায় অবশ্যই আসতে হবে।’

জানাজায় বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতরা এবং সর্বস্তরের মুসল্লিরা অংশ নেন। জানাজা শেষে ওসমান হাদিরর রূহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় রাজনৈতিক দলের নেতারা বলেন, যে স্বপ্ন থেকে মানুষ মুক্তির আন্দোলন গড়ে তুলেছিল, তার পরিপূর্ণতা দিতে হবে। ওসমান হাদি আধিপত্যবাদবিরোধী অকুতোভয় নেতা ছিলেন। তিনি জিয়াউর রহমানকে অনুসরণ করতেন। তাকে পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী হত্যা করেছে, যে গোষ্ঠী নির্বাচন চায় না। সত্য ও ন্যায়ের পক্ষে শত শত হাদি এদেশে তৈরি হবে।