আমতলীতে হত্যাচেষ্টা মামলার আসমি গ্রেফতার

২৩ ফেব্রুয়ারি জাকির হোসেন গাজীর পাঁচটি হাঁস আজিজ মুসুল্লীর ধান খেতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে আজিজ মুসুল্লী, ইউসুফ মুসুল্লী ও তাদের লোকজন জাকির হোসেন গাজী, তার ছেলে রাকিবুল ইসলাম গাজী ও স্ত্রী নাজমা বেগমকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।

আমতলী (বরগুনা) সংবাদদাতা

Location :

Amtali
হত্যাচেষ্টা মামলার আসমি গ্রেফতার
হত্যাচেষ্টা মামলার আসমি গ্রেফতার |প্রতীকী ছবি

বরগুনার আমতলী উপজেলার চালিতাবুনিয়া গ্রামের জাকির হোসেন গাজী ও তার ছেলে রাকিবুলকে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার আসামি মো: ইউসুফ মুসুল্লীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৮ মার্চ) সকালে চালিতাবুনিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ওইদিন বিকেলে পুলিশ তাকে আমতলী সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে।

জানা গেছে, ২০২১ সালে জাকির হোসেন গাজী চালিতাবুনিয়া গ্রামের আজিজ মুসুল্লীর কাছ থেকে ১০ শতাংশ জমি ক্রয় করে বসতবাড়ি নির্মাণ করেন। বসতবাড়ি নির্মাণের পর থেকেই ইউসুফ মুসুল্লী, আজিজ মুসুল্লী, দুলাল মুসুল্লী ও তার লোকজন জাকির হোসেন গাজীকে নানাভাবে হয়রানি করে আসছিল। জাকিরের অভিযোগ তার বসতবাড়ি থেকে তাকে উচ্ছেদ করে ওই জমি দখল করতেই তারা একাধিককার নির্যাতন করছে।

গত ২৩ ফেব্রুয়ারি জাকির হোসেন গাজীর পাঁচটি হাঁস আজিজ মুসুল্লীর ধান খেতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে আজিজ মুসুল্লী, ইউসুফ মুসুল্লী ও তাদের লোকজন জাকির হোসেন গাজী, তার ছেলে রাকিবুল ইসলাম গাজী ও স্ত্রী নাজমা বেগমকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় ২৬ ফ্রেব্রুয়ারি আহত জাকির হোসেন গাজীর স্ত্রী মোসা: নাজমা বেগম ইউসুফ মুসুল্লীকে প্রধান আসামি করে পাঁচজনের নামে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

আদালতের বিচারক মো: ইফতি হাসান ইমরান মামলাটি আমলে নিয়ে আমতলী থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। ঘটনার ২৩ দিন পরে মামলার প্রধান আসামি মো: ইউসুফ মুসুল্লীকে বুধবার সকালে পুলিশ গ্রেফতার করে। ওইদিন বিকেলে পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে।

ভুক্তভোগী জাকির হোসেন গাজী বলেন, ইউসুফ মুসুল্লীর নির্যাতনে আমার বাড়িতে বসবাস করাই কষ্টকর হয়ে পড়েছে। পুলিশ তাকে গ্রেফতার করায় কিছুটা দিন নিরাপদে থাকতে পারব। আমি এ ঘটনায় ইউসুফ মুসুল্লীর কঠোর শাস্তি দাবি করছি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, আসামি ইউসুফ মুসুল্লীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।