২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার দাবি

আখতারকে খুনের হুমকিদাতাদের প্রতিবাদে রংপুরে এনসিপির বিক্ষোভ

‘আখতার হোসেনকে হত্যার হুমকি দিয়ে জুলাই বিপ্লবকেই হত্যার হুমকি দেয়া হয়েছে। ইন্টিরিম সরকার বিচার এবং সংস্কার দৃশ্যমান করতে না পারায় ফ্যাসিবাদী চক্র মাথা চাড়া দিয়ে উঠেছে।’

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
রংপুরে এনিসিপি নেতাকর্মীদের বিক্ষোভ
রংপুরে এনিসিপি নেতাকর্মীদের বিক্ষোভ |নয়া দিগন্ত

জাতীয় নাগরিক পার্টির (এনিসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে খুনের হুমকিদাতাদের গ্রেফতারের দাবিতে রংপুরে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ করেছে সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (১৮ মে) সন্ধ্যায় প্রেসক্লাবের সামনে থেকে বৃষ্টি উপেক্ষা করে এনসিপির নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল শুরু করে।

এ সময় বিক্ষোভটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সানজিদা দিনা, রফিকুল ইসলাম কনক, রংপুর জেলা ও মহানগর সংগঠক আলমগীর নয়ন, আলমগীর হোসেন, শেখ রেজওয়ান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আখতার হোসেনকে হত্যার হুমকি দিয়ে জুলাই বিপ্লবকেই হত্যার হুমকি দেয়া হয়েছে। ইন্টিরিম সরকার বিচার এবং সংস্কার দৃশ্যমান করতে না পারায় ফ্যাসিবাদী চক্র মাথা চাড়া দিয়ে উঠেছে। সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হলে বিপ্লবীরাই ফ্যাসিবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে। তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যার হুমকিদাতাদের গ্রেফতার ও তাদের নেপথ্যের কুশীলবদের আইনের আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য, ১৬ মে আখতার হোসেন ও তার পরিবারকে সরাসরি হত্যার হুমকি দিয়ে বড় ভাই মোহাম্মদ আলীর নামে গ্রামের বাড়ি কাউনিয়ার মুন্সিপাড়ায় চিঠি পাঠায় বুলেট (ছদ্মনামে) এক ব্যক্তি। এ ঘটনায় কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন আখতার হোসেনের ছোট ভাই আরিফ।