বাংলাদেশ-মালয়েশিয়া কমিউনিটির ইফতার

রোববার কেলাং-এর ফাইভ স্টার হোটেল উইনডামের গ্রাউন্ড ফ্লোরে এ ইফতারে অনুষ্ঠিত হয়েছে।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
ইফতার মাহফিল
ইফতার মাহফিল |নয়া দিগন্ত

মালয়েশিয়ান ও বাংলাদেশ কমিউনিটির অংশ্রগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) কেলাং-এর ফাইভ স্টার হোটেল উইনডামের গ্রাউন্ড ফ্লোরে এ ইফতারে অনুষ্ঠিত হয়েছে।

ইফতারের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন বাংলাদেশী বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটির নেতা দাতু মকবুল হোসেন মুকুল এবং তার পরিবার। এসময় সহস্রাধিক মালয়েশিয়ান, স্থানীয় বিশিষ্ট নাগরিক, বাংলাদেশী কমিউনিটি ও বিশিষ্ট ব্যবসায়ী এবং নারী শিশুসহ সর্বস্তরের রোজাদার মুসল্লীদের অংশগ্রহণে এক ঐতিহাসিক মিলনমেলায় পরিণত হয়।

এসময় উপস্থিত ছিলেন, মালয়েশিয়া ইন্ডিয়ান কংগ্রেস মিডিয়ার চেয়ারম্যান শিবাসু ব্রাহ্মনিয়াম লেটচুমানান, আকমার গ্রুপ অব কোম্পানির পরিচালক দাতুক ডক্টর মোস্তফা আবদুল হামিদ। বাংলাদেশী কমিউনিটির নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী যথাক্রমে জসীম উদ্দিন চৌধুরী, এম রেজাউল করিম রেজা, সিআইপি ওয়াহিদুর রহমান অহিদ, রাশেদ বাদল, কাইয়ুম চৌধুরী, হুমায়ুন কবির, শাহিন সরদার, নূর মোহাম্মদ, এ কামাল চৌধুরী, এম এম মামুনুর রশীদ, তাজকির আহমেদ, এমদাদুল হক সবুজ, আবুদুল মজিদ, তোফাজ্জল হোসেনসহ প্রমুখ।