সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই : অধ্যক্ষ শাহাবুদ্দিন

দীর্ঘদিন ধরে জনগণের অধিকার উপেক্ষিত হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

Location :

Sonatala
শহীদ সৈকত চত্বরে আয়োজিত নির্বাচনী জনসভা
শহীদ সৈকত চত্বরে আয়োজিত নির্বাচনী জনসভা |নয়া দিগন্ত

বগুড়া প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বগুড়া-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, ‘ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক রাজনীতির মাধ্যমেই দেশ ও জাতির ভাগ্যের উন্নয়নে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।’

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বগুড়ার সোনাতলার শহীদ সৈকত চত্বরে পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন, ‘দীর্ঘদিন ধরে জনগণের অধিকার উপেক্ষিত হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।’

উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট জাহিদুল হকের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা আব্দুর রাজ্জাক ও শেখ শাকিলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য অধ্যাপক নাজিমউদ্দীন, বগুড়া-১ সংসদীয় আসন কমিটির আহ্বায়ক উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম খান, সোনাতলা উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক ফজলুল করিম, শিবিরের কেন্দ্রীয় স্পোর্টসবিষয়ক সম্পাদক হারুনুর রশিদ রাফি।

এছাড়া আরো বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল, আসন কমিটির প্রধান অ্যাজেন্ট অ্যাডভোকেট শাহিন মিয়া, বগুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, সোনাতলা উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মাওলানা রবিউল ইসলাম, শহর যুব জামায়াতের সহকারী সেক্রেটারি নামিরুল হক জার্জিস,শহীদ সৈকতের বাবা নজরুল ইসলাম, এনসিপির জেলা যুগ্ম আহ্বায়ক রাফিয়া সুলতানা, আসন কমিটির সদস্যসচিব ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, মধুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল আলীম, শ্রমিক নেতা ডা: নুরুল আমীন সরকার, উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট দলিলুর রহমান, আব্দুল মতিন সরকার, ইঞ্জিনিয়ার আব্দুল হাকিম।

জনসভা শেষে সংগঠনের নারীকর্মী ও ভোটাররা একটি মিছিল নিয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় সোনাতলা উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমির শহিদুল ইসলাম, সারিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম ও সাবেক উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক চন্দনী উপস্থিত ছিলেন।