মধুখালীতে ভূয়া ডিবি পরিচয়ে চাঁদাবাজি, ৪৩ পিস ইয়াবাসহ যুবক আটক

অভিযানে অংশ নেন মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান ও এসআই মাসুদুর রহমান। স্থানীয় লোকজনের সহায়তায় ডিবি পুলিশ পরিচয় দেয়া যুবক ইদ্রিস আলীকে আটক করা হয়।

Location :

Madhukhali
ইয়াবা ট্যাবলেটসহ আটক ইদ্রিস আলী
ইয়াবা ট্যাবলেটসহ আটক ইদ্রিস আলী |নয়া দিগন্ত

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুরের মধুখালী উপজেলায় ডিবি পুলিশের পরিচয়ে প্রতারণার অভিযোগে ইদ্রিস আলী (২৫) নামে এক যুবককে ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪৩ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত সোয়া ১২টার দিকে মধুখালী থানার নওপাড়া ইউনিয়নের খৈতলা এলাকার খৈতলা ব্রিজের পশ্চিম পাশে ইটের সলিং রাস্তার ওপর অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটক ইদ্রিস আলী মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের আলগাপাড়া গ্রামের আক্কাচ আলীর ছেলে।

অভিযানে অংশ নেন মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান ও এসআই মাসুদুর রহমান। স্থানীয় লোকজনের সহায়তায় ডিবি পুলিশ পরিচয় দেয়া যুবক ইদ্রিস আলীকে আটক করা হয়।

আটকের পর তার দখলে থেকে ৪৩ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

এ ঘটনায় মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(১) টেবিলের ১০(ক)/৩৮/৪১ ধারা এবং দণ্ডবিধি ১৮৬০-এর ১৭০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, আটক আসামিকে আদালতে পাঠানো হয়েছে।