কোটালীপাড়ায় মোটরসাইকেল-টমটম সংঘর্ষে কলেজছাত্র নিহত

বান্ধাবাড়ী থেকে মোটরসাইকেলে করে বাড়ি যাওয়ার সময় কেরাণীর পোল নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মাছের পোনাভর্তি টমটমের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

রনী আহমেদ, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

Location :

Kotalipara
দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে মোটরসাইকেল
দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে মোটরসাইকেল |নয়া দিগন্ত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটরসাইকেল ও মাছের পোনাভর্তি টমটমের মুখোমুখি সংঘর্ষে রিয়াজ শেখ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই মোটরসাইকেল আরোহী।

রোববার (৮ মার্চ) দুপুরে কোটালীপাড়া উপজেলার নাগরা-বান্ধাবাড়ী সড়কের কেরাণীর পোল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্র রিয়াজ শেখ বরিশালের অগৈলঝাড়া উপজেলার পয়সারহাট এলাকার মাহাবুব শেখের ছেলে ও আগৈলঝাড়া উপজেলার বাগধা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, বান্ধাবাড়ী থেকে মোটরসাইকেলে করে বাড়ি যাওয়ার সময় কেরাণীর পোল নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মাছের পোনাভর্তি টমটমের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রিয়াজ শেখ নিহত হয় এবং অপর দু’জন আহত হয়। আহতদের কোটালীপাড়া হাসপাতালে ভতি করা হয়।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।