জোরারগঞ্জ থানা জামায়াতের উদ্যোগে ঢেউটিন বিতরণ

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশেষ শুভাকাঙ্ক্ষীর অনুদানে অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
জোরারগঞ্জ থানা জামায়াতের উদ্যোগে ঢেউটিন বিতরণ
জোরারগঞ্জ থানা জামায়াতের উদ্যোগে ঢেউটিন বিতরণ |নয়া দিগন্ত

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশেষ শুভাকাঙ্ক্ষীর অনুদানে অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৩টায় ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অসহায় নুরে আরশীর হাতে ঘর নির্মাণের জন্য ঢেউটিন তুলে দেয়া হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জোরারগঞ্জ থানার আমীর ও সাবেক কাউন্সিলর মাওলানা নুরুল হুদা হামিদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি মো. মাইন উদ্দিন, থানা বায়তুলমাল সম্পাদক ডা. আব্দুল গফুর, শ্রমিক কল্যাণ ফেডারেশন জোরারগঞ্জ থানা সভাপতি মো. আবু তাহের, ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল মান্নান, ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হারেছ মিয়া মুমিন, জামায়াত নেতা হানিফ নিজামী, শহিদুল ইসলাম ভূঁইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।