গাকৃবিতে অ্যাগ্রিকালচারিস্ট অলিম্পিয়াড

কৃষিকে ঘিরে মেধা, উদ্ভাবন ও ক্যারিয়ার সম্ভাবনাকে সামনে রেখে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অনুষ্ঠিত হয়েছে ‘দি এগ্রিকালচারিস্ট অলিম্পিয়াড ২০২৬’।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
গাকৃবিতে অ্যাগ্রিকালচারিস্ট অলিম্পিয়াড
গাকৃবিতে অ্যাগ্রিকালচারিস্ট অলিম্পিয়াড |নয়া দিগন্ত

কৃষিকে ঘিরে মেধা, উদ্ভাবন ও ক্যারিয়ার সম্ভাবনাকে সামনে রেখে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অনুষ্ঠিত হয়েছে ‘দি এগ্রিকালচারিস্ট অলিম্পিয়াড ২০২৬’।

‘কৃষির প্রতিটি মেধাবী মন যেখানে মিলিত হয়’ প্রতিপাদ্যে বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস ইন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রিলেটেড সায়েন্সেস বাংলাদেশ-এর গাকৃবি শাখার উদ্যোগে এবং কামারুন অ্যাগ্রো ফার্মের সৌজন্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো: সফিউল ইসলাম আফ্রাদ।

অনুষ্ঠানে ক্যারিয়ার কাউন্সেলিং সেশনে বিদেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন সহযোগী অধ্যাপক ড. সাত্ত্বিকেশ পল। সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে দিকনির্দেশনা দেন কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান।

ভাইস চ্যান্সেলর (ভিসি) বলেন, কৃষি এখন শুধু ফসল উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নয়; বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরির গুরুত্বপূর্ণ ক্ষেত্র। শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী না হয়ে সমস্যা সমাধানকারী ও উদ্ভাবক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

অলিম্পিয়াডে নিবন্ধন করেন ৫০০ শিক্ষার্থী। সেরা দশে স্থান পাওয়া শিক্ষার্থীদের মধ্যে প্রথম হন মোসা: তাফসসিয়া তাওহীদ, দ্বিতীয় মো: মুহিত আল জোবায়ের ও তৃতীয় সাবরিনা সালাম। তাদের প্রাইজমানি, ক্রেস্ট ও সনদ দেয়া হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।