কোটালিপাড়ার রাধাগঞ্জে মাদকবিরোধী র‍্যালি

কোটালিপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রনী আহমেদ, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

Location :

Kotalipara
কোটালিপাড়ার রাধাগঞ্জে মাদকবিরোধী র‍্যালি
কোটালিপাড়ার রাধাগঞ্জে মাদকবিরোধী র‍্যালি |নয়া দিগন্ত

কোটালিপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে) রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদে (ইউপি) কার্যালয়ে এ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বেলা ১১টায় ইউপি কার্যালয় থেকে মাদকবিরোধী র‍্যালি শুরু হয়ে পুনরায় ইউপি কার্যালয়ে এসে শেষ হয়।

পরে, বেলা ১২টায় ইউনিয়ন পরিষদ হলরুমে সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউপি চেয়ারম্যান ভীম চন্দ্র বাকচীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সাগুপ্তা হক বলেন, ‘মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আলোকে অভিযান চলছে এবং অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘মাদক একটি সামাজিক ব্যাধি, মাদক গ্রাস করে নিয়েছে গোটা যুব সমাজকে। এর ছোবল থেকে রক্ষা পেতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

সভায় উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দারিয়া, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিয়াদ মাহমুদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: ছলেমান শেখ, উপজেলা যুবদলের সদস্য সচিব মো: মান্নান শেখ, প্যানেল চেয়ারম্যান ও উপজেলা মহিলা দলের সহ-সভাপতি সুনীতি বিশ্বাস, সাবেক ইউপি সদস্য বেলায়েত হোসেন, ইউপি সদস্য মৃণাল হালদার ও বাবুল হালদার প্রমুখ উপস্থিত ছিলেন।