কর্ণফুলীতে অস্বাস্থ্যকর ভোজ্যতেল মজুদ, ৪০ হাজার টাকা জরিমানা

দোকানে তিন হাজার ৫০০ লিটার ভোজ্যতেল মজুদ রাখায় এবং ময়লাযুক্ত ভোজ্যতেল বিক্রির অপরাধে ৪০ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chattogram
অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান |নয়া দিগন্ত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার খুইদ্দারটেক এলাকায় অস্বাস্থ্যকর ভোজ্যতেল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে নুরুল স্টোরকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আল আমিন হোসেন।

এই সময় ওই দোকানে তিন হাজার ৫০০ লিটার ভোজ্যতেল মজুদ রাখায় এবং ময়লাযুক্ত ভোজ্যতেল বিক্রির অপরাধে ৪০ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।

অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করে সেনাবাহিনী, র‍্যাব ও কর্ণফুলী থানার চৌকস পুলিশ টিম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আল আমিন হোসেন জানান, অস্বাস্থ্যকর পরিবেশ ও অবৈধ মজুদ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।