পাকুন্দিয়ায় বাজার মনিটরিংয়ে এমপি জালাল উদ্দীন

‘প্রতিটি পণ্যের দোকানে মূল্য তালিকা টানিয়ে রাখতে হবে। বাজারে কোনো পণ্যের কৃত্তিম সঙ্কট তৈরি করে অতিরিক্ত মুনাফা আদায় করা যাবে না।’

মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
বাজার মনিটরিং করছেন এমপি জালাল উদ্দীন
বাজার মনিটরিং করছেন এমপি জালাল উদ্দীন |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিত্যপণ্য সামগ্রীর বাজার নিয়ন্ত্রণে পৌর সদর বাজার মনিটরিং করেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো: জালাল উদ্দীন।

সোমবার (২ মার্চ) দুপুরে পৌর সদর বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি প্রয়োজনীয় পণ্য সামগ্রীর বাজারমূল্য নিয়ে ক্রেতা ও দোকান মালিকদের সাথে কথা বলেন।

পরিদর্শনকালে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য জালাল উদ্দীন বলেন, ‘পবিত্র রমজান উপলক্ষে কেউ যদি নিত্যপণ্যের অতিরিক্ত মূল্য নেয় তাহলে তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।’

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রতিটি পণ্যের দোকানে মূল্য তালিকা টানিয়ে রাখতে হবে। বাজারে কোনো পণ্যের কৃত্রিম সঙ্কট তৈরি করে অতিরিক্ত মুনাফা আদায় করা যাবে না।’