বঙ্গোপসাগরে জালে ধরা পড়ল ২২ কেজির কোরাল, ৩৫ হাজারে বিক্রি

এক হাজার ছয় শ’ টাকা কেজি দরে ২২ কেজি ওজনের কোরাল মাছটি দুপুরেই ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকায় মাছটি ১৭০০ টাকা কেজি দরে বিক্রির আশা করছি।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Chattogram
২২ কেজি ওজনের কোরাল মাছ
২২ কেজি ওজনের কোরাল মাছ |ইন্টারনেট

বঙ্গোপসাগরে জেলে আল আমিনের জালে ২২ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। মাছটি তিনি প্রায় ৩৫ হাজার টাকায় বিক্রি করেছেন।

আজ শনিবার দুপুর ১২টার দিকে আল আমিন মাঝি কুয়াকাটা মৎস্য আড়তে মাছটি বিক্রি করেন।

তিনি জানান, প্রতিদিনের মতো সকালে সাগরে জাল ফেলে অপেক্ষার পর হঠাৎ টান দিলে বুঝতে পারি বড় কোনো মাছ আটকা পড়েছে। তাৎক্ষণিক উঠিয়ে দেখলাম ২২ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। পরে মাছটি বিক্রির জন্য কুয়াকাটা মৎস্য বাজারের খান ফিসে নিয়ে যান। সেখানে মৎস্য ব্যবসায়ী খলিল মিয়া ১৬০০ টাকা কেজি দরে ৩৪ হাজার ৮০০ টাকায় মাছটি কেনেন।

কোরাল মাছ কিনে সন্তোষ প্রকাশ করে মৎস্য ব্যবসায়ী মো: খলিল মিয়া বলেন, এক হাজার ছয় শ’ টাকা কেজি দরে ২২ কেজি ওজনের কোরাল মাছটি দুপুরেই ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকায় মাছটি ১৭০০ টাকা কেজি দরে বিক্রির আশা করছি।

সূত্র : বাসস