রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাচেষ্টা মামলায় নেছার আহমেদ (৫৪) নামে এক আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ থেকে তাকে গ্রেফতার করা হয়।
রংপুর মহানগর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম সরদার জানান, নেছার আহমেদ রংপুর মহানগরের ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এবং কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের হেডক্লার্ক। তার নামে গেল বছর বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৯ জুলাই নগরীর সিটি বাজার এলাকায় হামলা ও হত্যাচেষ্টা মামলায় গুলিবিদ্ধ ও জখমি ওমর ফারুক গত বছর ২৪ অক্টোবর একটি হত্যা মামলা করেন। তিনি ওই মামলার এজাহারভূক্ত আসামি।
কোর্ট ইন্সপেক্টর শাহিনুর আলম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি নেছার আহমেদ আদালতে তোলা হলে আদালত তা জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রংপুর মহানগর পুলিশ কমিশনার মো: মজিদ আলী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে নেছার আহমেদ ৫ আগস্টের পরই পালিয়ে গেলেও কিছুদিন থেকে কলেজ যাওয়া আসা করতেন। বৈষম্যবিরোধী আন্দোলন প্রতিহতে আলতাফ অর্থ যোগানদাতা, পরিকল্পনা এবং সরাসরি হামলায় অংশ নেন।



