মাদারীপুরে রান্নাঘর থেকে শিশুর লাশ উদ্ধার

নিহত রাখি মজুমদার একই গ্রামের শিশির মজুমদারের মেয়ে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।

রাজৈর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Madaripur
রান্নাঘর থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার
রান্নাঘর থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার |নয়া দিগন্ত

মাদারীপুরের রাজৈরে রান্নাঘর থেকে রাখি মজুমদার (৬) নামে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ জুলাই) রাতে উপজেলার সাতপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাখি মজুমদার একই গ্রামের শিশির মজুমদারের মেয়ে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।

পুলিশ ও স্বজনরা জানায়, শনিবার দুপুরে এলাকার একটি বিয়ে বাড়িতে দাওয়াতে যায় রাখির পরিবারের সদস্যরা। পরে রাখিকে ঘরে দেখতে না পেয়ে চারদিক খোঁজাখুঁজি শুরু করেন তারা। একপর্যায়ে রান্নাঘরের আড়ার সাথে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ জানান, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।