মেলান্দহে সিএনজিচাপায় শিশু নিহত

ইফতারের একটু আগে রাস্তা পার হচ্ছিলো মাইশা। মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের পাশে হঠাৎ জামালপুরগামী একটি বেপরোয়া সিএনজি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় সিএনজিসহ চালককে আটকে রেখেছে স্থানীয়রা।

সাদিকুর রহমান রোমান, মেলান্দহ (জামালপুর)

Location :

Jamalpur
সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
সড়ক দুর্ঘটনায় শিশু নিহত |নয়া দিগন্ত গ্রাফিক্স

জামালপুরের মেলান্দহে সিএনজিচালিত অটোরিকশার চাপায় মাইশা আক্তার (৮) নামে এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে মেলান্দহ উপজেলার মালঞ্চ এলাকার জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মাইশা আক্তার মালঞ্চ বজরদ্দিন পাড়া হাফিজুরের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইফতারের একটু আগে রাস্তা পার হচ্ছিলো মাইশা। মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের পাশে হঠাৎ জামালপুরগামী একটি বেপরোয়া সিএনজি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় সিএনজিসহ চালককে আটকে রেখেছে স্থানীয়রা।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, ‘বিষয়টি জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’