বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩৩ শতাংশ কোটা প্রস্তাবের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে জেলার প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম

Location :

Kurigram
কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন
কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন |নয়া দিগন্ত

কুড়িগ্রামে ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে জেলার প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মো: রুকুনুজ্জামান, ডিএব কুড়িগ্রাম শাখার আহ্বায়ক মো: আব্দুল আজিজ খোকন, গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মিরাজ আহমেদ, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সোয়াইজুর রহমান, কুড়িগ্রাম পলিটেকনিকের শিক্ষক মিনহাজ আহমেদ প্রমুখ।

এছাড়া মানববন্ধনে আইডিইবি জেলা শাখার নেতারাসহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, উপ-সহকারী প্রকৌশলী পদটি দীর্ঘদিন ধরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত একটি কারিগরি পদ। এ পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য কোটা সংরক্ষণ করা হলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার ক্ষুণ্ণ হবে এবং কারিগরি শিক্ষাব্যবস্থায় বৈষম্য আরো বাড়বে।

তারা আরো বলেন, এ প্রস্তাব অবিলম্বে বাতিল করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ সংরক্ষণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।