২৯৯ নম্বর আসনের ধানের শীষের পক্ষে লংগদুতে স্বেচ্ছাসেবক দলের গণজোয়ার

রাঙামাটির লংগদু উপজেলায় ২৯৯ নম্বর সংসদীয় আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে বিশাল মিছিল ও নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি)

Location :

Rangamati
২৯৯ নম্বর আসনের ধানের শীষের পক্ষে লংগদুতে স্বেচ্ছাসেবক দলের গণজোয়ার
২৯৯ নম্বর আসনের ধানের শীষের পক্ষে লংগদুতে স্বেচ্ছাসেবক দলের গণজোয়ার |নয়া দিগন্ত

রাঙামাটির লংগদু উপজেলায় ২৯৯ নম্বর সংসদীয় আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে বিশাল মিছিল ও নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

মিছিলটি মাইনীমুখ ইউনিয়নের মাইনী গাঁথা ছড়া সংযোগ সেতু থেকে শুরু হয়ে মাইনীমুখ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ মাঠে এসে এক নির্বাচনী জনসভার মাধ্যমে শেষ হয়। জনসভায় লংগদু উপজেলার বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব ইসলামের সঞ্চালনায় এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তরিকুল ইসলাম তুহিনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।

সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলামের (তারা) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা আবু নাছির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক তোফাজ্জল হোসেন, সদস্য সচিব আবদুল বারেক দেওয়ান, লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, লংগদু উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠন ঐক্যবদ্ধ ও সুসংগঠিত রয়েছে। তারা ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে বিপুল পরিমাণ ভোট দিয়ে দীপেন দেওয়ানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।