ঢাকা-২০ (ধামরাই) আসন

সব কেন্দ্রে বিজয়ী হয়ে বিএনপির প্রার্থী তমিজ উদ্দিনের চমক

ঢাকা-২০ (ধামরাই) আসনে ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৪৭টি ভোটকেন্দ্রের সবকটিতে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী তমিজ উদ্দিন। শুধু এ আসনের ভোটকেন্দ্রেই নয়, মহানগরসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ধামরাই আসনে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ৪ হাজার ৭১৭ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai
১৪৭টি কেন্দ্রেই বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী তমিজ উদ্দিন
১৪৭টি কেন্দ্রেই বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী তমিজ উদ্দিন |নয়া দিগন্ত

ঢাকা-২০ (ধামরাই) আসনে ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৪৭টি ভোটকেন্দ্রের সবকটিতে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী তমিজ উদ্দিন। শুধু এ আসনের ভোটকেন্দ্রেই নয়, মহানগরসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ধামরাই আসনে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ৪ হাজার ৭১৭ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

ধামরাই আসনে ৬ প্রার্থীর মধ্যে বিএনপির তমিজ উদ্দিন (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ (১১ দলীয় জোট-এনসিপি) শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৭৮৭ ভোট। মুফতি আশরাফ আলী (খেলাফত মজলিস), দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৮৩ ভোট।

অপরদিকে জাতীয় পার্টির আহসান খান আছু (লাঙ্গল) প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭৬ ভোট। বাংলাদেশ জাসদের আরজু মিয়া (মোটরগাড়ি-কার) পেয়েছেন ১৯৮ ভোট এবং এবি পার্টির হেলাল উদ্দিন ঈগল প্রতীকে পেয়েছেন ৪৭৮ ভোট। সব মিলিয়ে আহসান খান আছু, আরজু মিয়া ও হেলাল উদ্দিন—এই তিনজন মিলে বাতিল ভোটের চেয়েও কম সংখ্যক ভোট পেয়েছেন। এ নিয়ে চারজন প্রার্থী জামানত হারিয়েছেন।

ঢাকা-২০ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৬৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৭ হাজার ৮৩৫ জন, মহিলা ভোটার ১ লাখ ৮৮ হাজার ৮০২ জন এবং হিজড়া ভোটার ২ জন। ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৪৭টি ভোটকেন্দ্রে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে মোট ২ লাখ ৩৮ হাজার ৯৮৯ জন ভোটার ভোট দিয়েছেন। এ ভোটের মধ্যে ৬ হাজার ১১৭টি ভোট বাতিল বলে গণ্য হয়েছে।

নির্বাচনী মাঠে ফুরফুরে মেজাজে ছিলেন বিএনপি প্রার্থী তমিজ উদ্দিন। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে জনগণ ভোট দিতে পারেনি। এবার তারা সেই সুযোগ পেয়েছে এবং ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে ছিল। তাই ১৪৭টি কেন্দ্রেই ধানের শীষের বিজয় হয়েছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন ইউনিয়ন পরিষদে একবার এবং উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের ভোটে তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এর মধ্যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে উপজেলা পরিষদ নির্বাচনে পরপর দুইবার চেয়ারম্যান নির্বাচিত হন।