গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে বিএনপি-জামায়াতসহ মোট ১০ প্রার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে প্রদত্ত ভোটের ফলাফলে ৮ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। শুক্রবার বিকেলে গাইবান্ধা জেলা নির্বাচন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
গাইবান্ধা-৩ আসনে জামানত হারানো প্রার্থীরা হলেন- লাঙল প্রতীকের মইনুর রাব্বী চৌধুরী, ট্রাক প্রতীকের সুরুজ মিয়া, হাতপাখা প্রতীকের এটিএম আওলাদ হোসাইন, কাস্তে প্রতীকের আব্দুল্লাহ আদিল, আপেল প্রতীকের মোছাদ্দিকুল ইসলাম, কলম প্রতীকের মনজুরুল হক, ঘোড়া প্রতীকের এস এম খাদেমুল ইসলাম খুদি ও ঢেঁকি প্রতীক প্রার্থী আজিজার রহমান।
এ বিষয়ে নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী প্রদত্ত মোট বৈধ ভোটের ৮ ভাগের ১ ভাগের কম পেলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। এ নিয়মে গাইবান্ধা জেলার ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।



