আলমডাঙ্গায় যুবকের লাশ উদ্ধার

গত পরশু তিন-চারজন যুবক তাদের বাড়িতে গিয়ে দুদুর বিরুদ্ধে ভ্যান চুরির অভিযোগ তোলে। এ সময় তারা দুদুকে হুমকি দিয়ে বলে, ভ্যান খুঁজে না পেলে তোকে মেরে ফেলব।

মনিরুজ্জামান সুমন, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

Location :

Chuadanga
মৃত দুদু হোসেন
মৃত দুদু হোসেন |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুদু হোসেন (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাউসপুর ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

দুদু হোসেন ওই উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামের মিজানুর রহমানের ছেলে।

পরিবারের সদস্যরা জানায়, গত পরশু তিন-চারজন যুবক তাদের বাড়িতে গিয়ে দুদুর বিরুদ্ধে ভ্যান চুরির অভিযোগ তোলে। এ সময় তারা দুদুকে হুমকি দিয়ে বলে, ভ্যান খুঁজে না পেলে তোকে মেরে ফেলব।

পরিবারের অভিযোগ, ভ্যান চুরির অপবাদ দিয়ে দুদুকে পিটিয়ে হত্যা করে ফেলে রেখে গেছে হুমকিদাতারা।

তবে হুমকি দেয়ার চারজনের পরিচয় নিশ্চিত করেনি নিহতের পরিবার।

এর দুইদিন পর হাউসপুর ব্রিজের মোড়ে বটগাছ তলায় দুদুর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।