সিংড়ায় হাম-রুবেলা রোগের টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

উপজেলার ৩৯৬টি সাবব্লগে সিডিউল মোতাবেক এই কর্মসূচি চলবে। উপজেলায় প্রায় ৩৫ হাজার শিশুকে এই রোগের টিকার আওতায় আনা হবে।

সিংড়া (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন |নয়া দিগন্ত

নাটোরের সিংড়ায় হাম ও রুবেলা রোগের বিশেষ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এই কমসূচির উদ্বোধন করা হয়।

টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন নাটোর জেলার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা: মোহাম্মদ কামাল উদ্দিন ভূঁইয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুজাহিদুল ইসলাম খোকনের সভাপতিত্বে উদ্বোধনী ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন মেডিক্যাল অফিসার ডা: এম সি ইমরান মোর্শেদ, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক আবুল ফজল মো: নুরুজ্জামান, মেডিক্যাল টেকনোলজিস্ট (ইপিআই) আব্দুল্লাহেল বাকী প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, পূর্ণ ছয় মাস বয়স থেকে পাঁচ বছরের নিচে প্রত্যেক সুস্থ ও সবল শিশু হাম ও রুবেলা রোগ প্রতিরোধ টিকা পাবে।

অত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধনী কর্মসূচিতে দিনব্যাপী দুই হাজার ২২৩ জন শিশুকে টিকা দেয়া হবে। এছাড়াও উপজেলার আরো ৩৯৬টি সাবব্লগে সিডিউল মোতাবেক এই কর্মসূচি চলবে। উপজেলায় প্রায় ৩৫ হাজার শিশুকে এই রোগের টিকার আওতায় আনা হবে।