লালপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের হল মোড় এলাকায় সেনেটারি ওয়্যার কারখানা থেকে মূল সড়কে ওঠার সময় কালভার্টের অপর দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়।

লালপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Lalpur
স্বজনদের আহাজারি
স্বজনদের আহাজারি |নয়া দিগন্ত

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় আশরাফুল আলম লিয়ন (১৯) নামে এক যুবকে নিহত হয়েছে।

সোমবার (৪ মে) দুপুর ২টার দিকে লালপুর ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

লিয়ন উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের নাগশোষা গ্রামের রেজাউল করিমের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানা গেছে, দুপুরে মোটরসাইকেলের তেল নেয়ার জন্য লিয়ন পাম্পে যাচ্ছিল। এ সময় লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের হল মোড় এলাকায় সেনেটারি ওয়্যার কারখানা থেকে মূল সড়কে ওঠার সময় কালভার্টের অপর দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর ট্রাকটি ফেলে চালক ও চালকের সহকারী পালিয়ে যান।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার পর ট্রাকটি ফেলে ঘাতক চালক ও সহকারী পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ও পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক ট্রাকটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’