মাদারীপুরে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
রবিউল সরদার
রবিউল সরদার |নয়া দিগন্ত

মাদারীপুরের কালকিনিতে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল সরদার (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রবিউল কালকিনি উপজেলার দক্ষিন গোপালপুর গ্রামের খোকন সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিন গোপালপুর এলাকার নয়ন হাওলাদারের বাসার ছাদে ওঠে রবিউল ও তার বন্ধুরা। এ সময় অসাবধানতাবশত ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয় রবিউল। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রবিউলকে রাতে ঢাকার শাহবাগ থানার একটি হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু হয়েছে। থানায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’