চট্টগ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘জুলাই মিছিল’

জুলাই গণঅভ্যুত্থানে ৩০০ শ্রমিক শহীদ হয়েছেন : নজরুল ইসলাম

সোমবার (৩ আগস্ট) বাদ আসর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আয়োজিত ‘জুলাই মিছিল’-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীতে জুলাই মিছিল আয়োজন করে
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীতে জুলাই মিছিল আয়োজন করে |নয়া দিগন্ত

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ‘ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়নে জুলাই গণঅভ্যুত্থানে তিন শতাধিক শ্রমিক শহীদ হয়েছেন।’

সোমবার (৩ আগস্ট) বাদ আসর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আয়োজিত ‘জুলাই মিছিল’-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাবেশ শেষে এক বর্ণাঢ্য মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘প্রকৃত শহীদ, আহত, পঙ্গুত্ববরণকারী ও নির্যাতিতদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করে তাদের দ্রুত রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে।’

ফেডারেশনের মহানগর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মদ ইসহাক ও নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।

মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর সহ-সভাপতি মকবুল আহমেদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী শিহাব উল্লাহ ও আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হামিদুল ইসলাম, জামায়াতের খুলশী থানা আমির অধ্যাপক মুহাম্মদ আলমগীর, কোতোয়ালী থানা সেক্রেটারি মোস্তাক আহমদ ও সহ-সেক্রেটারি আ ন ম জোবায়ের।

সমাবেশে মহানগর কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, দপ্তর সম্পাদক স ম শামীম, প্রচার সম্পাদক আব্দুর রহীম মানিক, ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, পাঠাগার সম্পাদক প্রকৌশলী সাইফুল ইসলামসহ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।