তুহিন হত্যার বিচারের দাবি স্থানীয় সাংবাদিকদের

মানববন্ধন করেছে ফুলবাড়ীয়া ও গৌরীপুর উপজেলা সাংবাদিকরা। এ সময় তারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
মানববন্ধন করে ফুলবাড়ীয়া ও গৌরীপুর উপজেলা সাংবাদিকরা
মানববন্ধন করে ফুলবাড়ীয়া ও গৌরীপুর উপজেলা সাংবাদিকরা |নয়া দিগন্ত

গাজীপুরের চান্দানা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ফুলবাড়ীয়া ও গৌরীপুর উপজেলা সাংবাদিকরা। এ সময় তারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

শুক্রবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করে স্থানীয় সাংবাদিকরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সাংবাদিক নূরুল ইসলাম খান, কবীর উদ্দিন সরকার হারুন, এনায়েতুর রহমান, রফিকুল ইসলাম মানিক, শহীদুল ইসলাম, সাইফুল ইসলাম তরফদার প্রমুখ। এ সময় ফুলবাড়িয়া ছাড়াও জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেয়।

এর আগে ঘটনার দিন বৃহস্প‌তিবার রা‌তে গৌরীপুর উপ‌জেলায় কর্মরত সাংবা‌দিকরা তাৎক্ষ‌ণিক প্রতিবাদ ও বি‌ক্ষোভ ক‌রেন।