ভালুকায় জুতা কারখানায় বিরিয়ানি খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ির চেচুয়ার মোড় এলাকায় অবস্থিত গ্লোবাল সুজ নামে একটি জুতার কারখানায় বিরিয়ানি খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।

আসাদুজ্জামান, ভালুকা (ময়মনসিংহ)

Location :

Bhaluka
ভালুকায় জুতা কারখানায় বিরিয়ানি খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
ভালুকায় জুতা কারখানায় বিরিয়ানি খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ |নয়া দিগন্ত

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ির চেচুয়ার মোড় এলাকায় অবস্থিত গ্লোবাল সুজ নামে একটি জুতার কারখানায় বিরিয়ানি খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) ইফতারিতে কারখানায় সরবরাহ করা খাবার খাওয়ার পরপরই শ্রমিকদের মধ্যে বমি, পেটব্যথা ও মাথা ঘোরার উপসর্গ দেখা দেয়।

কারখানার সুয়িং ইনচার্জ কামরুল ইসলাম জানান, সিডষ্টোর বাজার খান হোটেল থেকে আনা ইফতারিতে খাবার হিসেবে শ্রমিকদের বিরিয়ানি দেয়া হয়। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই একে একে অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও ভালুকা সরকারী হাসপাতালে নেয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

অসুস্থ শ্রমিকদের কয়েকজন জানান, খাবার খাওয়ার পর থেকেই তাদের বমি ও তীব্র পেটব্যথা শুরু হয়। এতে কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ৯টা সরকারি হাসপাতালে রোগী ভর্তি করা হচ্ছে।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- খাবারে বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটেছে। অসুস্থ শ্রমিকদের চিকিৎসা দেয়া হচ্ছে এমনকি অনেককে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।