মেহেরপুরের দু’টি সংসদীয় আসনেই বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন।
মেহেরপুর-১ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মো: তাজউদ্দিন খান পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৮২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী মাসুদ অরুন পেয়েছেন ১ লাখ ৪ হাজার ২২৪ ভোট। এখানে জামায়াত প্রার্থী এগিয়ে আছেন ১৮ হাজার ৬০৫ ভোটে।
অন্যদিকে মেহেরপুর-২ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মো: নাজমুল হুদা পেয়েছেন ৯৪ হাজার ১৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী মো: আমজাদ হোসেন পেয়েছেন ৮৫ হাজার ৬৮৯ ভোট। তাদের দু’জনের ভোটের ব্যবধান ৮ হাজার ৪৭৯।



