শ্রমিক দিবসে কর্মসূচি ঘোষণা করেছে টাঙ্গাইল শ্রমিক কল্যাণ ফেডারেশন

আগামী ১ মে (শুক্রবার) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নানা কর্মসূচির ঘোষণা দিয়েছে টাঙ্গাইল জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন।

মালেক আদনান, টাঙ্গাইল

Location :

Tangail Sadar
শ্রমিক দিবসে কর্মসূচি ঘোষণা করেছে টাঙ্গাইল শ্রমিক কল্যাণ ফেডারেশন
শ্রমিক দিবসে কর্মসূচি ঘোষণা করেছে টাঙ্গাইল শ্রমিক কল্যাণ ফেডারেশন |নয়া দিগন্ত

আগামী ১ মে (শুক্রবার) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নানা কর্মসূচির ঘোষণা দিয়েছে টাঙ্গাইল জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন।

বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ফেডারেশনের পক্ষ থেকে শ্রমজীবী মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অধ্যাপক মওলানা শফিকুল ইসলাম খান জানান, আগামী শুক্রবার (১মে) বিকেল ৪টার দিকে টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্র নিরালা মোড় শহীদ মিনারে শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আলোচনা সভা শেষে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।

এছাড়া টাঙ্গাইল পৌরসভাসহ জেলার সকল উপজেলায় শ্রমিক দিবসের পোস্টার লাগানোর পাশাপাশি অসহায় খেটে খাওয়া শ্রমিকদের মাঝে খাদ্য বিতরণ করা হবে বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়।

সাংবাদিক সম্মেলনে শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সরকার কবীর উদ্দিন, সহ-সভাপতি বোরহানুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মাওলানা মানছুর রহমান ও কোষাধ্যক্ষ ইয়াছিন আলীসহ ফেডারেশনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।