বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে বিসিসির মতবিনিময় সভা

‘কোরবানির চামড়া আমাদের জাতীয় সম্পদ। এর সঠিক সংরক্ষণ নিশ্চিত করতে বরিশাল সিটি করপোরেশন বদ্ধপরিকর। নগরীর প্রতিটি ওয়ার্ডে যাতে সুশৃঙ্খলভাবে চামড়া সংগ্রহ ও সংরক্ষণ করা যায়, সে বিষয়ে আমরা ইতোমধ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছি।’

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)
বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) |সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর কাঁচা চামড়া সঠিকভাবে সংরক্ষণ, পরিবহন ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত ওই সভায় বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পক্ষ থেকে অংশগ্রহণ করেন সিটি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

সভায় কোরবানির পশুর চামড়া যাতে নষ্ট না হয় এবং মৌসুমী ব্যবসায়ীরা যাতে ন্যায্য মূল্য পান, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে লবণ দিয়ে চামড়া সংরক্ষণ এবং দ্রুততম সময়ের মধ্যে চামড়া সংগ্রহের স্থান পরিষ্কার করার বিষয়ে আলোকপাত করা হয়।

সভায় বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, ‘কোরবানির চামড়া আমাদের জাতীয় সম্পদ। এর সঠিক সংরক্ষণ নিশ্চিত করতে বরিশাল সিটি করপোরেশন বদ্ধপরিকর। নগরীর প্রতিটি ওয়ার্ডে যাতে সুশৃঙ্খলভাবে চামড়া সংগ্রহ ও সংরক্ষণ করা যায়, সে বিষয়ে আমরা ইতোমধ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছি।’

তিনি আরো বলেন, ‘চামড়া সংরক্ষণে লবণের সরবরাহ নিশ্চিত করা এবং বর্জ্য অপসারণে বিশেষ ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করা হবে।’