মেহেরপুরে কেন্দ্রে হামলা, সংঘর্ষে আহত ২৩

সংঘর্ষ ও হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।

রাশিদুল ইসলাম বোরহান, গাংনী (মেহেরপুর)
ওয়াজেদুল হক, মেহেরপুর

Location :

Meherpur
ভোটকেন্দ্রে সংঘর্ষ
ভোটকেন্দ্রে সংঘর্ষ |ফাইল ছবি

মেহেরপুরে দুইটি আসনের চারটি ভোটকেন্দ্রে পৃথক হামলা ও সংঘর্ষের ঘটনায় জামাতের ১৬ এবং বিএনপির ১ কর্মী আহত হয়েছেন। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলার খাসমহল গ্রামে এ সংঘর্ষ হয়।

জানা গেছে, মেহেরপুর-২ আসনের গাংনী উপজেলার সাহারবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যেতে বাধা দেয় বিএনপির নেতাকর্মীরা। বাধা দানের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জামায়াতের ১০ কর্মী সমর্থক আহত হন। আহতদের মধ্যে ছয়জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই সময়ে গাংনী উপজেলার ছাতিয়ান ভোট কেন্দ্রে জামায়াতের ভোটারদেরকে কেন্দ্রে যেতে বাধা দেয় বিএনপি নেতাকর্মীরা। প্রতিবাদ করায় বিএনপি কর্মীদের হামলায় জামায়াতের চারজন আহত হন। এদের মধ্যে তিনজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেয়া হয়েছে।

একই সময়ে মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে তারানগর-জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বি্এনপি কর্মীরা নারী ভোটারদের ভোট দানে বাধা, জামায়াতের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার চেষ্টা ও ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দিলে জামায়াত কর্মীদের সাথে সংঘর্ষ হয়। এতে জামায়াতের পাঁচজন এবং বিএনপির একজন কর্মী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং নিরাপত্তার জন্য দুইজন জামায়াত কর্মীকে হেফাজতে নেয়।

অপরদিকে মেহেরপুর ১ আসনের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের হামলায় জামায়াত সমর্থক দুইজন আহত হন। এই ঘটনায় এক বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।

মেহেরপুর পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় জানান, সংঘর্ষ ও হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। ভোটগ্রহণ সুষ্ঠুভাবেই চলমান রয়েছে। সংঘর্ষের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।